এই হাসিই আমাদের প্রেরনা

এই হাসি ই বলে দেই আপনার ও আমাদের সাফল্যের গল্প। একজন খামারির মুখে তৃপ্তির যে হাসি ফুটে ওঠে—সেই হাসিই ইকো ফিডের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রতিটি ডিম, প্রতিটি মাংস, প্রতিটি স্বপ্নের পেছনে যে ঘাম ঝরে, আমরা তা দেখি সম্মানের চোখে। তাই খাবারের মানে কখনোই আপোষ করি না। আমরা বিশ্বাস করি, খামারির সফলতাই দেশের অগ্রগতি। সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর ও মানসম্পন্ন ফিড পৌঁছে দিচ্ছি দেশের প্রতিটি কোণায়, যেন খামারির হাসি আরও চওড়া হয়। কারণ, এই হাসিই আমাদের চলার পথের শক্তি, এই হাসিই আমাদের প্রেরণা।

আমাদের পণ্য

খামারের চাহিদা বুঝেই আমরা তৈরি করি পুষ্টিসমৃদ্ধ ও মানসম্পন্ন ফিড

আমাদের পণ্য

উৎপাদন ও স্বাস্থ্য বাড়াতে সুষম পুষ্টিতে ভরপুর। ব্রয়লার, লেয়ার, সোনালির  নির্ভরযোগ্য ফিড।

আমাদের পণ্য

উৎপাদন ও স্বাস্থ্য বাড়াতে সুষম পুষ্টিতে ভরপুর। ব্রয়লার, লেয়ার, সোনালির  নির্ভরযোগ্য ফিড।

আমাদের পণ্য

উৎপাদন ও স্বাস্থ্য বাড়াতে সুষম পুষ্টিতে ভরপুর। ব্রয়লার, লেয়ার, সোনালির  নির্ভরযোগ্য ফিড।

আমাদের পণ্য

উৎপাদন ও স্বাস্থ্য বাড়াতে সুষম পুষ্টিতে ভরপুর। ব্রয়লার, লেয়ার, সোনালির  নির্ভরযোগ্য ফিড।

আমাদের সম্পর্কে

আপনার সাফল্যই আমাদের পরিচয়, যা আমাদের প্রতিশ্রুতি ও দৃঢ়তার প্রতীক

ইকো ফিডের যাত্রা শুরু হয় একটি প্রশ্ন থেকে — কেন খামারির কষ্টের ফসল ফলনহীন হবে? আমরা বিশ্বাস করি, একজন খামারির মুখে ফুটে ওঠা তৃপ্তির হাসিই একটি দেশের উন্নয়নের প্রতীক। সেই হাসিকে টেকসই করতে আমরা গড়ে তুলেছি এমন একটি প্রতিষ্ঠান, যার প্রতিটি ধাপে জড়িয়ে আছে সৎ উদ্দেশ্য, সাহস, ও স্থায়ী পরিবর্তনের স্বপ্ন। আমরা শুধু খাদ্য তৈরি করি না, আমরা গড়ি আস্থা ও আশার ভিত্তি।

আমাদের প্রতিটি ফিড ফর্মুলা গবেষণা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং বাস্তব চাহিদার সমন্বয়ে তৈরি। আমরা সরাসরি খামারিদের সঙ্গে কাজ করি, তাদের সমস্যা শুনি, প্রয়োজন বুঝি এবং সেই অনুযায়ী ফিড তৈরি করি। পণ্যের গুণমান, সময়মতো ডেলিভারি এবং খামারিদের পাশে থেকে পরামর্শ দেওয়া — এই তিন স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ইকো ফিডের কার্যক্রম। আমরা কাজ করি একান্ত নিবেদিত হয়ে, যেন খামারির উৎপাদনশীলতা ও আস্থা একসাথে বাড়ে।

বাংলাদেশের হাজারো প্রান্তিক খামারি আজও লড়ছেন সীমিত পুঁজি, অপ্রতুল জ্ঞান এবং অগোছালো বাজারব্যবস্থার সঙ্গে। ইকো ফিড তাদের পাশে দাঁড়াতে চায়—বিশ্বাস ও সহায়তার হাত বাড়িয়ে। আমরা স্বপ্ন দেখি একটি বাংলাদেশ, যেখানে প্রতিটি খামারি লাভবান হবে, এবং প্রাণিসম্পদ খাত হয়ে উঠবে দেশের অন্যতম চালিকা শক্তি। আমাদের প্রতিটি দানায় আছে সেই প্রতিশ্রুতি—উৎপাদন বাড়বে, ব্যয় কমবে, লাভ হবে, আর দেশের খামারিরা উঠে দাঁড়াবে মাথা উঁচু করে।  আরও জানুন…

কেন ইকো ফিডস?​

আপনার সাফল্যই আমাদের পরিচয়, যা আমাদের প্রতিশ্রুতি ও দৃঢ়তার প্রতীক

মানসম্পন্ন ফিড​

পুষ্টির ভারসাম্যে প্রস্তুত প্রতিটি দানা। স্বাস্থ্যকর ও কার্যকর ফিডের নিশ্চয়তা।

সাশ্রয়ী মূল্য

খরচ কমিয়ে লাভ বাড়ায় সহজে। মান ঠিক রেখে দামে সাশ্রয় নিশ্চিত।

পরীক্ষিত ফলাফল

খামারে প্রমাণিত উচ্চ উৎপাদন। অভিজ্ঞ খামারিদের সন্তুষ্টি শতভাগ।

দ্রুত ডেলিভারি

নির্ধারিত সময়ে পৌঁছে যায় ফিড। দেশজুড়ে সরবরাহে আমরা প্রস্তুত।

ডিলার হতে চান?​

আপনার এলাকায় আমাদের ডিলার হয়ে শুরু করুন একটি লাভজনক যাত্রা। ভালো মুনাফা, বিশ্বস্ত পণ্য, ও সার্বিক সহায়তা — সবকিছু একসাথে। আপনি যদি ব্যবসায়িক চিন্তা করেন, বিশ্বাসযোগ্য একটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে চান,তাহলে ইকো ফিড ডিলারশিপ আপনার জন্য আদর্শ সুযোগ। কম বিনিয়োগে শুরু করুন, আমরা দিব ‌মার্কেটিং, প্রমোশন ও প্রোডাক্ট সাপোর্ট। আজই ফর্ম পূরণ করুন, আমাদের প্রতিনিধি দ্রুত যোগাযোগ করবে।